সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
নির্বাচন ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

‎ঘাগড়াকে মাদক, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা চান মামুন মন্ডল

‎আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি: ঘাগড়া ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন চেয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন মন্ডল।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ স্লুইস গেট প্রাঙ্গণে ‎আয়োজিত এক  নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুবনেতা আবদুল্লাহ আল মামুন মন্ডল। সভায় মাদক, সন্ত্রাস ও গুজববাজের বিরুদ্ধে” একাত্মতা পোষণ করে  এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির দপ্তর সম্পাদক আতিকুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সদস্য অহিদুল ইসলাম সোহাগ, কোতোয়ালি মৎস্যজীবী দলের আহ্বায়ক আশিকুল ইসলাম আইয়ুব আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন এবং গ্রামীণ উন্নয়ন সংস্থার (গ্রাউস) পরিচালক দেলোয়ার হোসেন।

‎পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী  আবদুল্লাহ আল মামুন মন্ডল বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গঠনের প্রধান শর্তই হলো সমাজকে মাদক, সন্ত্রাস ও অপপ্রচারের হাত থেকে মুক্ত রাখা। মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, যার ফলে বহু পরিবারে নেমে এসেছে অশান্তি ও বিপর্যয়। তাই মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। সমাজে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসব ‎তিনি গুজব ছড়ানো ও অপপ্রচারের বিষয়ে সতর্ক করে আরও বলেন, “একটি চক্র সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেকোনো তথ্যে বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আমাদের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

‎শেষে তিনি ঘাগড়া ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

প্রকাশিত: 20 Oct, 2026 - 10:06 PM
Logo
Thumbnail

‎ঘাগড়াকে মাদক, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা চান মামুন মন্ডল

নির্বাচন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 20 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন