সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
নির্বাচন কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​অদ্য জেলা জামায়াতের কার্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সম্ভাব্য চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর ও মেম্বার পদপ্রার্থীরা অংশগ্রহণ করেন।

​জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

​অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ এবং মাওলানা আজহারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

​কর্মশালায় বক্তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং জনগণের দোরগোড়ায় সুশাসন ও ন্যায়বিচারের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

প্রকাশিত: 31 Oct, 2026 - 06:48 PM
Logo
Thumbnail

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 31 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন