সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
নির্বাচন ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহের ঘাগড়ায় চেয়ারযান পদে আলোচনায় মুনজু- দিনরাত ওয়ার্ডে-ওয়ার্ডে গণসংযোগ

আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কোতোয়ালি থানা বিএনপি সদস্য আহবায়ক কমিটির এবং সদ্য সাবেক ঘাগড়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক, ‎ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনজুরুল হক মুনজু।

সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকা, বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি  এলাকার মানুষের মধ্যে নিজের অবস্থান তৈরি করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন মুঞ্জরুল হক মুনজু। বিশেষ করে বিভিন্ন দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেন তিনি। দুর্যোগ কবলিত ও অসহায় মানুষের দুর্দিনে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মুনজু। এসব কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার সমস্যা, নাগরিক সুবিধা এবং ইউনিয়নের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করছেন তিনি। তাঁর এসব কার্যক্রম ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নির্বাচনী আলোচনা ক্রমেই বাড়ছে।

ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা প্রসঙ্গে মুঞ্জুরুল হক মুনজু বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার মানুষের জন্য কাজ করাকে আমি দায়িত্ব মনে করি। ঘাগড়া ইউনিয়নের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “আমি ঘাগড়া ইউনিয়নকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন  হিসেবে গড়ে তুলতে চাই। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং তরুণদের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুর আগে আমি জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে চাই।”

স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় প্রসঙ্গে তিনি জানান, মানুষের কাছ থেকে সরাসরি এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। জনগণের পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজাতে চান তিনি।

সব মিলিয়ে সামাজিক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ এবং মাঠপর্যায়ে ধারাবাহিক গণসংযোগের মধ্য দিয়ে ঘাগড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান  প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মুঞ্জুরুল হক মুনজু। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তাঁর অবস্থান ও ভোটারদের সমর্থন কতটা প্রতিফলিত হয়, তা সময়ই বলে দেবে।

প্রকাশিত: 01 Nov, 2026 - 10:19 PM
Logo
Thumbnail

ময়মনসিংহের ঘাগড়ায় চেয়ারযান পদে আলোচনায় মুনজু- দিনরাত ওয়ার্ডে-ওয়ার্ডে গণসংযোগ

নির্বাচন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 01 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন