সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
নির্বাচন পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা

চন্ডিপাশা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মোকাররম হোসেনের ব্যাপক গণসংযোগ

হাকীম মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: আসন্ন ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোকাররম হোসেন তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের  বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

২ নভেম্বর (সোমবার) রাত ১০টা পর্যন্ত তিনি ইউনিয়নের একাধিক ওয়ার্ড, হাট-বাজার ও মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তাঁর কর্মী সমর্থকরা সাথে ছিলেন।

কোদালিয়া পূর্বপাড়া মাঠের বাজার , চন্ডিপাশা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের বিএনপি-র সভাপতি হেলাল মেম্বারের সভাপতিত্বে এবং ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক বাচ্ছু মিয়ার সঞ্চালনায় উক্ত সভায় স্থানীয় বিপুল সংখ্যক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী হাজী মোকাররম হোসেন বলেন, "দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক এবং উন্নত ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট; ইউনিয়ন থেকে আমার নতুন করে কিছু নেওয়ার নেই, বরং ইউনিয়নবাসীকে সেবার মাধ্যমে কিছু দিতে চাই।" তিনি অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন বাজারে সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ব্যবসায়িক জীবনে সফল এই  সমাজসেবক 'পুলেরঘাট বাজারের হাজী লুৎফুর রহমান সুপার মার্কেটের'-এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক।

এলাকায় সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদানের কারণে প্রবীণ ও তরুণ-উভয় প্রজন্মের মাঝেই তিনি ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে জানান স্থানীয়রা।

তফসিল এখনো ঘোষণা না হলেও চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী মোঃ মোকাররম হোসেনের এই সক্রিয় তৎপরতা ও গণসংযোগ চন্ডিপাশা ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

প্রকাশিত: 03 Nov, 2026 - 12:08 AM
Logo
Thumbnail

চন্ডিপাশা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মোকাররম হোসেনের ব্যাপক গণসংযোগ

নির্বাচন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 03 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন