সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
খেলাধুলা ও বিনোদন কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, ঢাকা

‘উল্লাস ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন’ কার্যক্রমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: শিশুদের নির্মল আনন্দ, সুস্থ বিনোদন এবং আনন্দময় শৈশব নিশ্চিত করার প্রত্যয়ে বুধবার (২১ অক্টোবর ২০২৬) তারিখে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত ‘উল্লাস ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬২-কিশোরগঞ্জ-১ সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন উপস্থিত থেকে বলেন, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সুস্থ বিনোদনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের মাধ্যমে পার্কটি শিশুদের জন্য আরও নিরাপদ, আকর্ষণীয় ও মনোরম বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ ও সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিশুদের হাসিতে মুখরিত হোক প্রতিটি প্রাঙ্গণ, সৃজনশীলতায় বিকশিত হোক তাদের আগামী। সবুজের স্নিগ্ধতা ও সৌন্দর্যে প্রাণবন্ত হয়ে উঠুক উল্লাস ডিসি পার্ক—হয়ে উঠুক শিশুদের আনন্দময় শৈশবের এক প্রিয় ঠিকানা।

প্রকাশিত: 21 Oct, 2026 - 09:17 PM
Logo
Thumbnail

‘উল্লাস ডিসি পার্কের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন’ কার্যক্রমের শুভ উদ্বোধন

খেলাধুলা ও বিনোদন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 21 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন