সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
খেলাধুলা ও বিনোদন পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা

পাকুন্দিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ আর গোলের উত্তেজনা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে লায়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাইগার একাদশ।

‘মাদক ছেড়ে খেলতে চল, খেলার রাজা ফুটবল’ স্লোগানকে সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পোড়াবাড়ীয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পোড়াবাড়ীয়া পূর্বপাড়া একতা যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমীরা।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে লায়ন একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় টাইগার একাদশ। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল। প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ডসের আমস্টারডামে কর্মরত এফ অ্যান্ড বি ম্যানেজার বোরহান উদ্দিন রব্বানী রিতুল। টুর্নামেন্টের উদ্বোধন করেন নারান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. সুমন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মো. মোবারক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবপ্রবাসী মো. সেলিম মিয়া, জাপানের ওসিজি কোম্পানি লিমিটেডের প্রকৌশলী শাহ আলম, সমাজসেবক মো. স্বপন মিয়া এবং সৌদি আরব প্রবাসী তোফাজ্জল হোসেন নাছির ও ফজলে রাব্বী।

চ্যাম্পিয়ন টাইগার একাদশের অধিনায়ক মোশাররফ হোসেন বলেন, “দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় চ্যাম্পিয়ন হতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং মাদক থেকে দূরে থাকতে উৎসাহিত করবে।”

রানার্সআপ লায়ন একাদশের খেলোয়াড় ফাহাদ বলেন, “চ্যাম্পিয়ন হতে না পারলেও আমরা ভালো খেলার চেষ্টা করেছি। জয়-পরাজয় খেলারই অংশ। এমন আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের সভাপতি এসকে রাসেল বলেন, খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। তাই তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। পোড়াবাড়ীয়া পূর্বপাড়াকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি বোরহান উদ্দিন রব্বানী রিতুল বলেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; তরুণদের মানসিক বিকাশ, ইতিবাচক চিন্তা ও সামাজিক সম্প্রীতির মধ্যেও উন্নয়নের প্রতিফলন ঘটে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা শেখায়, দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে এবং মাদকাসক্তিসহ নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে সহায়তা করে।

তিনি আরও বলেন, পোড়াবাড়ীয়ায় ইতিবাচক পরিবর্তন ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার মানুষের প্রয়োজনে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জয়-পরাজয় মেনে নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

প্রকাশিত: 24 Oct, 2026 - 08:45 PM
Logo
Thumbnail

পাকুন্দিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

খেলাধুলা ও বিনোদন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 24 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন