সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
খেলাধুলা ও বিনোদন ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১অক্টোবর) বিকেলে  ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে  আয়োজিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

জেলা পুলিশ সুপার ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে  খেলার উদ্বোধনী বক্তব্যে  রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ময়মনসিংহ সদর উপজেলা খেলোয়াড় দলের সাথে নান্দাইল  টিমের মধ্যকার ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ মেগা ফাইনালটি   প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত 

এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, শৃঙ্খলা ও দলীয় চেতনা জোরদার করার পাশাপাশি নারী ও পুরুষ সদস্যদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুললাহ আল মামুন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ, কে, এম মাহবুবুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, পুলিশ লাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং নারী ও পুরুষ কাবাডি দলের খেলোয়াড়সহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: 11 Oct, 2026 - 06:53 PM
Logo
Thumbnail

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

খেলাধুলা ও বিনোদন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 11 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন