নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুখিয়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ অক্টোবর) রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় ১০ নং সুখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল নবীর সভাপতিত্বে এবং জেলা ফুটবল রেফারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক চঞ্চলের সঞ্চালনায় সুখিয়া মধ্যপাড়া ৮৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সুখিয়া মধ্যপাড়া যুব সমাজের আয়োজনে উক্ত খেলায় অংশগ্রহণ করে কিশোর ফুটবল একাডেমি বনাম সুখিয়া মধ্যপাড়া ফুটবল একাডেমি। খেলায় বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে ছিল ট্রপি এবং রানার্সআপ দলের জন্য ট্রপি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং সুখিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুনুর-রশিদ-কাজল।
খেলার উদ্বোধক হিসেবে ছিলেন সুখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান আলী আকন্দ। এছাড়াও খেলায় বিশেষ অতিথি হিসেবে মাসুদুল হাসান মাসুদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।