সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
খেলাধুলা ও বিনোদন ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন এমপি ওয়াহাব আকন্দ

আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ৫৯টি স্টল নিয়ে ৪ দিনব্যাপি আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।

এসএমই'র  উন্নতি- বাংলাদেশের অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগীতায় শিল্প মন্ত্রণালয়ের অধিনস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) এর উদ্যোগে নগরীর জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ -৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

ময়মনসিংহে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে  এই ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬ এর আয়োজন করা হয়। এতে ৫৯ স্টলে  ময়মনসিংহের ৩৯ নারী ও ২০ পুরুষ উদ্যোক্তারা তাদের তৈরীকৃত দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করার সুযোগ পাবে। মেলার উদ্বোধন উপলক্ষে এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উদ্যোক্তারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তারা যেমন নিজেদের ব্যবসা এগিয়ে নিতে পারেন, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এ ধরনের মেলা উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করে।

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আরিফুজ্জামান এবং ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) মো. নাজিম হাসান সাত্তার। এছাড়া অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মেলার সময়সীমা ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালনার বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন, যাতে উদ্যোক্তারা আরও বেশি সময় ধরে তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পান।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

প্রকাশিত: 04 Oct, 2026 - 08:13 PM
Logo
Thumbnail

ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন এমপি ওয়াহাব আকন্দ

খেলাধুলা ও বিনোদন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 04 Oct, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন