সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার কৃষি বিমান ও পর্যটন সড়ক, সেতু ও পরিবহন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ পরিবেশ, বন ও জলবায়ু মৎস্য ও প্রাণি পররাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার শিল্প তথ্য প্রযুক্তি ও সম্প্রচার বস্ত্র ও পাট শ্রম ও কর্মসংস্থান আইন-আদালত, বিচার ও সংসদ ভূমি স্থানীয় সরকার ও প্রশাসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ধর্ম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান নৌ পরিবহন মহিলা ও শিশু বিষয়ক প্রাণি সম্পদ যুব ও ক্রীড়া মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জল, স্থল ও রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রপতির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী মন্ত্রিপরিষদ বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় সংসদ জাতীয় বাজেট সংগঠন ও সংগঠক বেতার ও টেলিভিশন হাসপাতাল ও চিকিৎসা সাব-রেজিস্ট্রী ঔষধ মিল কারখানা ও গার্মেন্স ফ্যাক্টরি ব্যাংক, এনজিও ও বীমা সম্পাদকীয় মোবাইল কোর্ট নির্বাচন খেলাধুলা ও বিনোদন বিজ্ঞাপন মাদক ও জুয়া অন্যান্য
Website Logo
খেলাধুলা ও বিনোদন ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ

ময়মনসিংহে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন; যুক্ত ছিলেন জেলা প্রশাসন

আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি: ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম  থেকে ময়মনসিংহসহ দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসন।

জাতীয়ভাবে অনুষ্ঠিত এ স্পোর্টসের উদ্বোধন সরাসরি সম্প্রচার উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন ভার্চুয়ালি যুক্ত হয়। প্রধানমন্ত্রী'র ভার্চুয়ালি স্পোর্টস নির্দেশনা ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত  উৎসাহব্যঞ্জক।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের টেকসই প্ল্যাটফর্ম তৈরি এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন  ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

খেলাধুলাকে তরুণ প্রজন্মের বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে জেলা প্রশাসক সাইফুর রহমান। এসময় তিনি তারুণ্যের শক্তি, ক্রীড়ার জাগরণ, গড়ে উঠবে আগামীর ক্রীড়াঙ্গন এই প্রত্যাশা করে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ, প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার নতুন সম্ভাবনা সৃষ্টি বলে আশাবাদ ব্যক্ত উপস্থিত অতিথিবৃন্দরা।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্টে উপজেলা থেকে শুরু করে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত: 07 Nov, 2026 - 07:55 AM
Logo
Thumbnail

ময়মনসিংহে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন; যুক্ত ছিলেন জেলা প্রশাসন

খেলাধুলা ও বিনোদন *বিস্তারিত কমেন্টে প্রকাশ: 07 Nov, 2026
সম্পর্কিত সংবাদগুলো দেখুন